শ্রীমঙ্গলে শুভ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন

November 3, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের ডিগডিগিয়া বস্তি ও সাওতালপাড়া এলাকার ১৪৯ জন গ্রাহদের মধ্যে শুভ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ৪১ লক্ষ টাকা ব্যায়ে ১৪৯জন গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ এর নতুন সংযোগের শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

এসময় কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শ্যামল চন্দ্র ঘোষ, পরিচালক এম এ রহিম মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

আলোচনাসভা শেষে সাওতাল ও মুন্ডা সম্প্রদায়ের লোকেরা নৃত্য পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com