শ্রীমঙ্গলে আল মদিনা জামে মসজিদের ছাদ ঢালাই কাজ শুরু

November 6, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ আল মদিনা জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই’র কাজ ৬ নভেম্বর মঙ্গলবার সকালে শুরু হয়েছে। জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিমের সার্বিক সহযোগিতায় এবং মৌলভীবাজারে জেলা পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর অর্থায়নে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এ মসজিদটির দ্বিতীয় তলার ছাদ ঢালাই’র সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়াত উল্লাহ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক-কলামিস্ট এহসান বিন মুজাহির, খাসগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান হোসাইনী, শাহীবাগ জামে মসজিদেও ইমাম মাওলানা জামাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ মধু মিয়া, সহ-সভাপতি এইচএম ইয়াকুব চৌধুরী, অর্থ সম্পাদক নজরুল ইসলাম নজু, সহ-অর্থ সম্পাদক মো. নাদির হোসেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com