শ্রীমঙ্গলে ২০১৮ সালের পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ

November 8, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে মোহাজিরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ নভেম্বর দুপুর ১২ টায় স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী ৪৫ জনের মাঝে পরীক্ষা উপকরণ বিতরন করা হয়।

এসময় স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাদির হোসেনের সঞ্চালনায়

প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসর্ভাহনংঢ়; প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম।

বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সাব ইন্সপেক্টর নোয়াব আলী, মোহাজেরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের, জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খানম, যোগেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন, জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা, বাগান পঞ্চায়েত তিল্লী গোয়ালা, ইউরব্যাক অফিসেস এর নির্বাহী পরিচালক মুহিবুল হক ভুইয়া, বিটি আর আই এর সাবেক ডিরেক্টর আলতাফ হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, সংবাদকর্মী রিমন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য ২০১৪ সালের ২৩ জানুয়ারি থেকে স্টুডেন্ট সোসাইটি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা উপকরন বিতরন করে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com