শ্রীমঙ্গলে সততা ষ্টোরের উদ্বোধন ও সদস্য সমাবেশ ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

November 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর সোমবার বিকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর এর আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার। এসময় স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সকাল ১১টায় মহসিন অডিটোরিয়ামে সংঘের সদস্য সমাবেশ ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার।

শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি ডা: হরিপদ রায় এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের  সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মলয় কুমার সাহা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াদুদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো: মইনুল হক ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলিপ কুমার বর্ধন।

শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগীতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক শ্রীমঙ্গলের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সদস্য এস এ হামিদ, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও  সততা সংঘের উপদেষ্ঠা কাউন্সিল সদস্য মো: সাখাওয়াদ হোসেন । অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com