সমকাল প্রতিনিধির মায়ের ইন্তেকাল সুফিয়া বেগম
November 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দৈনিক পত্রিকার শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম আক্তার হোসেন এর মা সুফিয়া বেগম (৮৪) ১৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টা ৩০মিনিটে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার লক্ষিপুরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে ৭ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ লক্ষিপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সুফিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেত্রিবৃন্দরা।



মন্তব্য করুন