শ্রীমঙ্গলে সামাজিক সম্প্রীতি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত

November 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সামাজিক সম্প্রীতি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধী ছড়া চা বাগানের যুব কল্যাণ সংগঠনের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ও ইএনএসএই এর আর্থিক সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে পীচ প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিচ প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল এর সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, পেইভ সদস্য ও চাইল্ড হেভেন কেজি স্কুল এর অধ্যক্ষ দিলিপ কুমার কৈরী, সাতগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী রীগের সিনিয়র সহ-সভাপতি লছমন কানু, স্থানীয় ইউপি সদস্য মানিক তংলা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত র্কমকার, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল দাস, গান্ধী ছড়া বাগান পঞ্চায়েত সেক্রেটারী রিংকু বুনারজী। কর্মশালাটি সার্বিক সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী মো: নাজমুল হোসাইন।

কর্মশালায় বাগানের প্রতিটি পাড়ার সভাপতি, সম্পাদক, উপদেষ্ঠা সদস্য নারী উন্নয়ন কর্মী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩০ জন্য অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com