জলাতঙ্ক নির্মূলে শ্রীমঙ্গলে ব্যাপকহারে কুকুরের টিকাদান সম্পর্কে অবহিতকরণ সভা

November 13, 2018,

বিকুল চক্রবর্তী॥ ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচী (এমপিভি) সম্পর্কে মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে ১৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প না কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম। আলোচনার শুরুতেই জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা স্বাস্থ্য দপ্তর থেকে আগত প্রতিনিধি কামরুজ্জামার।

আলোচনায় জানানো হয় এ উপজেলার একটি পৌসভা ও নয়টি ইউনিয়নে জলাতঙ্ক নির্মূলে আগামী বৃহস্পতিবার ২২ নভেম্বর নিয়োগপ্রাপ্ত কিছু কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তীতে পৌরসভা ও নয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে  বিশেষ ব্যবস্থায় রাস্তার কুকুর ধরে প্রতিষেধক টিকা দিয়ে সেই কুকুরগুলিকে চিহ্নিতকরনের জন্য গলায় বেল্ট পরিয়ে দেওয়া হবে। এভাবে একটি কুকুরকে তিন বছরে ৩টি টিকা দেওয়া হবে। আর কুকুরের কামড় আক্রান্তদেরও প্রতিষেধক টিকা দেওয়া হবে। অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com