শ্রীমঙ্গলে জুয়া খেলার প্রস্তুতি কালে সরঞ্জামসহ আটক-৩

November 14, 2018,

শ্রীমঙ্গল  প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১৩ নভেম্বর বিকেলে উপজেলার সিন্দুরখান চা বাগান এলাকায় পুলিশের অভিযানে এসব সরঞ্জামাদি ও তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৃত আব্দুল হকের ছেলে ছত্তার মিয়া (২৫), মৃত আব্দুল হামিদের ছেলে জয়নাল আহম্মেদ (৩০), মৃত মহরম আলীর ছেলে কাউছার মিয়া (২৭) উভয় সাং কুঞ্জবন, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার।

শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বী, এসআই দেলোয়ার হোসেন, এএসআই এনামুল হকসহ পুলিশের একটি দল এ অভিযানটি পরিচালনা করে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, চা বাগানের জুয়া খেলা হচ্ছে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এজাহার সূত্রে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com