শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

November 16, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দি লাইফস গুড মডেল স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা।

বৃহস্পতিবার ১৫ নভেম্বর বিকেলে শহরতলির এহসান করিম রোডের দি লাইফস গুড মডেল স্কুল প্রাঙ্গনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষিকা রুনা পালের সঞ্চালণায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়। এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ কাজী আসমা, রকস্টার প্রজেক্টের পুল শিক্ষক সত্যেন্দ্র পাল, সাংস্কৃতিক ব্যক্তিত¦ বিপ্লব দেব আবু, সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ। এসময় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com