শ্রীমঙ্গলে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জায়গা দখলের অভিযোগ এনে সংবাস সম্মেলন করেছেন উপজেলার উত্তর ভাড়াউড়ার বাসিন্দা সমীরণ বৈদ্য ও তাঁর পরিবার।
শনিবার ১৭ সভেম্বর বিকেলে শহরের শান্তিবাগ এলাকার সাগরদীঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন সমীরণ বৈদ্য ও তাঁর পরিবার। সংবাদ সম্মেলনে সমীরণ বৈদ্য বলেন, গত মঙ্গলবার(১৩নভেম্বর) সকাল ৭টায় স্থানীয় গৌরাঙ্গ বৈদ্য(২৫) তার সংঘবদ্ধ দাঙ্গাবাজ দলবল নিয়ে আমার জমির দক্ষিণ পাশে অবস্থিত বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলে এবং আমার বাড়িতে ঢুকে লুটপাট চালায়। এসময় গৌরাঙ্গ বৈদ্যর সাথে দেয়াল ভাঙ্গা ও লুটপাটে সামিল ছিলো সনজিত বৈদ্য(৩০), জ্যোতিষ বৈদ্য(৩০), চিত্ত বৈদ্য(৩৫), রাজা বৈদ্য(২৮), তুলশী বৈদ্য(৩৫), নারায়ণ বৈদ্য(৫৫), রনজিৎ বৈদ্য(৫৮), মদন মোহন বৈদ্য(৫৮)সহ আরো বেশকয়েকজন। এসময় সমীরণ বৈদ্য আরো বলেন, গৌরাঙ্গ বৈদ্য ও তার দলবল আমার বাড়িতে লুটপাট চালিয়ে নগদ অর্থ ও আমার স্ত্রীর স্বর্ণালংকারসহ প্রায় ১৮০০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । এ বিষয়ে মৌলভীবাজার জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত গৌরাঙ্গ দেব বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। রাস্তার ওপর বাউন্ডারী দেয়াল চলে আসায় মানুষের চলাচলের জন্য বাউন্ডারী দেয়ালের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। এ বিষয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় মহোদয়কে অবগত করা হয়েছে।



মন্তব্য করুন