র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

November 18, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

১৭ নভেম্বর শনিবার র‌্যাব-৯ এর অতিঃ পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

মাধবপুর এলাকার ইটাখোলা মোড়াপাড়া এলাকা থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ কালু মিয়া (২৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, গ্রাম-ইটাখোলা বড়বাড়ী বর্তমানে ইটাখোলা মোড়াপাড়া হাকিমের কলনীর জনৈকা হালেমার ভাড়াটিয়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

উলে¬খ্য যে, সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com