তীব্র শীতে বিপর্যস্ত জেলার চা শ্রমিকরা শ্রীমঙ্গলের তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

November 19, 2018,

চৌধুরী ভাস্কর হোম॥ সারি সারি চা বাগান কুয়াশার চাদরে ঢাকা। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। প্রকৃতির এমন বৈরী আচরণ স্বভাবসুলভ হলেও শীত বস্ত্রের অভাবে চরম দূর্ভোগে পড়েছেন চা বাগানগুলোতে বসবাসরত চা শ্রমিকরা।
বিশেষ করে চা বাগান এলাকায় প্রতিদিন কমছে তাপমাত্রা ফলে দৈনন্দিন কাজকর্ম ও শ্রমিকদের প্রাণ চাঞ্চল্যে দেখা দিয়েছে ভাটা। আজ সোমবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সোমবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই শীত মৌসুমের এ পর্যন্ত এটি সর্বনি¤œ তাপমাত্রা বলেও জানায় আরহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এদিকে শীত বস্ত্রের অভাবে মৌসুমের শুরুতেই চরম দূর্ভোগে পড়েছেন জেলার ছোট বড় ৯২টি চা বাগানে বসবাসরত চা শ্রমিকরা। প্রতিদিন তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমিকদের কাজে যেতে হচ্ছে। এখন পর্যন্ত সরকারী ও বেসরকারী ভাবে চা বাগানগুলোতে পৌছেনি কোন শীত বস্ত্র। তাছাড়া বাজার থেকে শীতের গরম কাপড় কিনার মতো সার্মথ্য না থাকায় বিশেষ করে সাধারণ শ্রমিকদের দূর্ভোগ চরমে পৌছেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com