শ্রীমঙ্গলের মাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ৩৪৬তম

November 21, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গল উপজেলার সুনামধন্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মো. আব্দুল মালিক (লেবু স্যার) এর দ্বিতীয় ছেলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, শ্রীসঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মনসুর ইকবালের বড় ছেলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র মাহদি নাসিফ ইকবাল মাহি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ব্যবসা শাখা হতে ‘ঘ’ ইউনিটে ১৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৩৪৬ তম স্থন অধিকার করে উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য ইতিপূর্বে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজে ইংরেজী বিষয়ে ভর্তি হওয়ার যোগ্যতা লাভ করে। পরবর্তীতে মাহি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা লাভ করে।

তার মাতা রাবেয়া বেগম ডিগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। তার চাচা মো. কাওছার ইকবাল একজন সিনিয়র সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিত।

মাহির বাবা মো. মনসুল ইকবাল জানান শ্রীমঙ্গলবাসীর কাছে তার ছেলে উজ্জল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

মাহদি নাসিফ ইকবাল মাহি জানায় সে বড় হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পেশার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কলানে যেন কাজ করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com