শ্রীমঙ্গলে ট্রাক চাপায় নিহত ১

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক সহ চালককে আটক করে পুলিশ। নিহত কিশোরের নাম রায়হান মিয়া (১৪)।২১ নভেম্বর বুধবার বিকেলে শহরের মৌলভীবাজার সড়কের ৩নং পুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার রুকসানা ওয়াহিদ রাখি রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানায়, মৌলভীবাজার সড়কের ৩ নং পুল সংলগ্ন রাস্তাটি পারাপারের সময় শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে রায়হান মিয়াকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিস এর কর্মীরা মৌলভীবাজার ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার লিপি বেগম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাক ও ট্রাকের চালক প্রজেশ কুমার দেব কে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়।



মন্তব্য করুন