(ভিডিওসহ) শ্রীমঙ্গলে ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত অগ্নিসংযোগ

November 26, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পরিকল্পিত ভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দোকান, নিস্ব: হয়ে পড়েছেন দোকানদার নির্মল পাল।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর দোকানের ভেন্টিলেটার ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দোকানের সমুদয় মালামাল। এ ঘটনায় পরিবার পরিজন নিয়ে জীবন নির্বাহনের একমাত্র অবলম্বন হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন মোাদির দোকানী নির্মল পাল। এ ঘটনায় পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঘটনাস্থল পরিদর্শন করে আইননানুগ ব্যবস্থার নেয়ার আস্বাস দিয়েছেন।
শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান রোডের মোদির দোকানদার নির্মল পাল। বহুদিন ধরে এই জায়গায় ব্যবসা করে নিজের ৭ সদস্যের পরিবার নিয়ে কোন রকমে জীবন নির্বাহন করে আসছেন। কয়েক দিন আগে কিস্তিতে তার দোকানে একটি ফ্রিজ আনেন। এর পর তার দোকানে কিছু ক্রেতার সংখ্যা বাড়ে। কিন্তু হঠাৎ করে তার দোকানে হানা দেয় চোর। পেছনের ভেন্টিলেটার ভেঙ্গে দোকানের থারিয়ার উপরের কিছু মালামাল নিয়ে যায়। পরের দিন তিনি ইট সিমেন্ট দিয়ে ভেন্টিলেটারটি জুড়ে দেন।
কিন্তু ওই দুস্কৃতিকারী ২৬ নভেম্বর সোমবার ভোর রাতে পুনরায় ভেন্টিলেটার ভেঙ্গে পেট্টল ঢেলে ভিতরে আগুন দেয়। নিমিষেই আগুনে পুড়ে যায় দোকানের সমস্ত মালামাল। যার আনুমানিক মুল্য ৫ লক্ষ টাকা।
এ ঘটনার পর পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থার গ্রহনের আস্বাস দেন।
এদিকে এলাকাবাসী জানায় কিছু দিন আগে একই এলাকার পরিতোষ পালের দোকানেও পর পর ৩বার চুরি হয়। তাদের ধারণা পতিহিংসার জেরধরে কেউ এমনটা করছে।
এ ঘটনায় দুস্কুতিকারীদের বের করে শাস্তি নিশ্চিত করাসহ পুড়ে যাওয়া দোকানদারকে উঠে দাড়াতে সাহায্যের প্রয়োজন বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com