ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 28, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার ২৮ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে ওজনে কম দেওয়া, ঔষধের নির্ধারীত দাম কেটে নতুন দাম লেখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, খাদ্য পণ্যে রং ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে মেসার্স আশা ফার্মেসীকে ৫ শত টাকা, মুন্নী বেকারীকে ৫ হাজার টাকা, কর্ণফুলি বেকারীকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com