শ্রীমঙ্গলে নিরাপদ সড়কের ২৫ বছর পূর্তিতে বিভিন্ন কর্মীসূচী
December 5, 2018,

বিকুল চক্রবর্তী॥ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান।
শনিবার সকালে শ্রীমঙ্গল ভানুগাছ রোডে এ কর্মসূচীর উদ্বোধন করেন ডা: হরিপদ রায়। কর্মসূচীর শুরুতে শহরে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে নিরাপদ সড়ক চাই এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
নিরাপদ সড়ক চাই এর সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা মোছাব্বির আল মাসুদ, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও শিক্ষিকা রহিমা বেগম। পরে কাটা হয় ২৫ বছর পূর্তির কেক। এ ছাড়াও বিভিন্ন ষ্ট্যান্ডে সচেতনতা মুলক লিপলেট বিলিসহ দিনব্যাপী আরো বিভিন্ন কর্মসচী পালন করা হয়।



মন্তব্য করুন