আজ ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস ॥ স্বাধীনতার ৪৭ বছরেও অরক্ষিত অনেক বধ্যভুমি

December 6, 2018,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাটি পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। তবে এর আগে হানাদার বাহিনীর সাথে লড়াই করে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ।

১৯৭১সালের ৩০ এপ্রিলের পর থেকে পাকিস্তান হানাদার বাহিনী ৫ ডিসেম্ব^র পর্যন্ত শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধা সমীর সোম, মুকিত লস্কর, শহীদ আনিস মিয়া, মইনউদ্দিনসহ হত্যা করেছিল শতশত মুক্তিযোদ্ধা ও অসংখ্য নারী-পুরুষদের। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে সূচিত অসহযোগ আন্দোলন শ্রীমঙ্গলে তীব্র রূপ নেয়। অফিস-আদালতসহ শ্রীমঙ্গলের চা শিল্পে সৃষ্টি হয় অচলাবস্থা। ভাড়াউড়া চা বাগান বধ্যভূমি, সাধুবাবার থলী, সিন্দুরখান জয়বাংলা বধ্যভুমি ও সবুজ বাগ বধ্যভুমিতে শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করা হয়।

মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের মরনপন লড়াই ও ভারতের সীমান্ত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থার বেগতিক দেখে ৬ ডিসেন্বর ভোরে তারা পালিয়ে মৌলভীবাজারে আশ্রয় নেয় এবং মুক্ত হয় শ্রীমঙ্গল শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com