শ্রীমঙ্গল বিএনপির প্রেস বিফ্রিং : খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার ঘোষনা

চৌধুরী ভাস্কর হোম॥ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় নির্বাচনে বিএনপি ধানের শীষের পক্ষে একসাথে মাঠে থাকার ঘোষনা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি একাংশের নেতৃবৃন্দ।
৯ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলা বিএনপি একাংশের সভাপতি আতাউর রহমান লাল হাজীর বাসভবনে এক প্রেস বিফ্রিং’এ এ ঘোষনা দেয়া হয়। দলের সাধারন সমম্পাদক ইয়াকুব আলী লিখিত বক্তব্যে বলেন, হাজী মুজিবের সাথে আমাদের এই অংশের রাজনৈতিক কিছু মত পার্থক্য রয়েছে। দেশের বৃহত্তর দল হিসেবে এই মতপার্থক্য থাকাটা অস্বাভাবিক কিছু নয়। হাজী মুজিব আমাদের এই অংশের প্রতি চ্যালেঞ্জ করে বিভিন্ন সময় তাঁর মতের কমিটি নিয়ে আসেন। এতে করে দলের প্রতিষ্ঠাকালীন, ত্যাগী ও যোগ্য নেতা কর্মীরা মনক্ষুন্ন হন। এসব কমিটিতে তার অনুসারী, যাকে ভাল লাগে এমন পকেটের লোকজনদের কমিটিতে রাখেন, আর যাকে পছন্দ করেন না তাকে নেতৃত্ব থেকে দূরে রাখেন। যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং বিভিন্ন সময় নেতৃত্ব দিয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় মাঠে থেকে জেল জুলুম নির্যাতন সহ্য করে সক্রিয়, তিঁনি তাদের ক্রমাগত অবমুল্যায়ন করছেন। এখন তিঁনি নমিনেশন পেয়ে এ পর্যন্ত আমাদের এই অংশের কোন নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা পর্যন্ত করেননি। তার এই রাজনৈতিক অ-দূরদর্শীতার মূখে দলের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আন্দোলনের অংশ হিসেবে ধানের শীষ প্রতীক বিজয়ী করার জন্য মাঠে থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন