বিজয়ের মাসে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বিজয় ফুল ধারণ উৎসব

December 11, 2018,

বিকুল চক্রবর্তী॥ শুধু বিজয় ফুল তৈরী করে  ৬ দফা, ৭ মার্চের ভাষন ও মুক্তিযুদ্ধের কথা কথা জানান দেয়া নয়, এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয় ফুল তৈরী করে তা বুকে ধারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়।

১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে বিজয় ফুল ব্যাজ ধারণ করানোর মাধ্যমে এ উৎসবের সুচনা করে ওই স্কুলে শিক্ষার্থীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি মো: শাহিদুল ইসলাম, শিক্ষানুরাগী ও স্বাস্থ্যসেবী ডা: হরিপদ রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, শিক্ষক সমিতির নেতা জহর দরফদার ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

এ ছাড়াও  প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় ফুল ধারণ শেষে আলোচনা সভায় বিজয় ফুলের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এসময় তারা পুরো বিজয়ের মাসে এই বিজয় ফুল বুকে ধারণ করে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। এর আগে জাতীয় ফুল, ফল, পশু-পাখি, মাছ নিয়ে সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com