শুরু হলো সার্বজনীন উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের দৃষ্টি নন্দন করার কাজ

December 12, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনকে দৃষ্টি নন্দন করতে শুরু হয়েছে দৃষ্টি নন্দন করণের কাজ। রেলওয়ে বিভাগ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস, ফিনলে টি, জেরিন চা বাগান, সাতগাও চা বাগান, ব্যবসায়ীবৃন্দ, আবাসন সেবা সংস্থা ও পর্যটন সংশ্লিষ্ট সকল বিভাগ ও সুধীজনদের নিয়ে সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল এ এস পি আশরাফুজ্জামান, ডা: বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম, লন্ডন প্রবাসী সমাজ সেবী আশরাফ উদ্দিন, আবু সিদ্দিক মো: মোছা, পর্যটন পুলিশের ওসি গোপাল কৃষ্ণ, অধ্যাপক অবিনাশ আচার্য্য, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক জলি পাল, ট্যাুর গাইড এসোসিয়েশনের নেতা তাপস দাশ, মো: রিয়াজ, এস আই নোয়াব আলী, নিরাপদ সড়ক চাই এর সভাপতি আমজাদ হোসেন রনি ও সাংবাদিক এসকে দাশ সুমন। প্রথম দিনেই অর্ধশতাধিক লোক মিলে ষ্টেশনের ময়লা আবর্জনা পরিস্কার শুরু করেন। পরে সর্তকতা মুলক বেশ কিছু বিল বোর্ড ও দৃষ্টি নন্দন ফুলের টব স্থাপন করা হয় প্লাটফর্মে। রেলওয়ে ষ্টেশন শোভাবর্ধন কমিটির আহব্বায়ক বিকুল চক্রবর্তী জানান, মৌলভীবাজার জেলার শতাধিক পর্যটন এলাকা পরিদর্শন করতে প্রতিদিন শত শত দর্শনার্থী রেলযোগে শ্রীমঙ্গল ষ্টেশনে এসে নামেন। আর ষ্টেশনে নামার সাথে সাথে যেন পর্যটকরা সুন্দর কিছুর সাথে পরিচিত হতে পারেন তাই সার্বজনীন ভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “শুরু হলো সার্বজনীন উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের দৃষ্টি নন্দন করার কাজ”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com