কমলগঞ্জে সংবাদ সম্মেলনে সংখ্যালঘু পরিবারের জমির ধান কেটে নেয়ার অভিযোগ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সংবাদ সম্মেলন করে এক ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তির জমির ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ব্যক্তির অভিযোগ ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে তিনি তার সহায় সম্পদ রক্ষা করতে পারছেন না। প্রভাবশালী মহল তার জমির ফসল জোরপূর্বক কেটে নিয়েছে। এখন তার জমি দখলের পায়তারা করছে। থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। মঙ্গলবার ১২ ডিসেম্বর বিকাল ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কুমড়াকাপন এলাকার বাসিন্দা অর্জুন দেবনাথ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অর্জুন দেবনাথ বলেন, কুমড়াকাপন মৌজার এস,এ ৪৪১২, ৪৪১৩, ৪৫৮৫, ৪৪২১, ৪৪১৪ ও ৪৪১৬ দাগভূক্ত ২ একর ২১ শতক ভূমির মৌরসী সূত্রে মালিক তারা ৬ ভাই। স্থানীয় প্রভাবশালী মজিদ বক্স গং তাদের সম্পত্তি দখলের নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাহারা মৌখিক খরিদ দাবী করিয়া এস এ রেকর্ডীয় মালিক মৃত ব্যক্তি আমাদের পিতামহ কামিনী নাথ ও হরেন্দ্র মোহন নাথকে পক্ষ করিয়া মৌলভীবাজার জজ আদালতে একটিহয়রানী মূলক ০৬/২০১৭ ইং স্বত্ব মামলা এবং তার প্রবাসী ২ ভাই এবং প্রতিবন্ধী ১ভাই সহ ৬ জনকে আসামী করে আদালতে ৮০/১৮ নং ফৌজদারী মামলা দায়ের করে হয়রানী করছে।
তিনি বলেন, নিজ সম্পদ রক্ষার্থে কমলগঞ্জ জজ আদালতে তার দায়েরকৃত ৭০/২০১৮ নং স্বত্ব মামলা বিচারাধীন থাকাবস্থায় প্রভাবশালী চক্রটি জমির পাকা ধান কেটে নেওয়ার হুমফক দিলে আদালত কমলগঞ্জ থানা পুলিশের মাধ্যমে গত ২০শে নভেম্বর উল্লেখিত ভূমিতে ১৪৪ ধারা জারী করেন। ৪ ডিসেম্বর প্রতিপক্ষ ধান কাটার প্রস্ততির বিষযটি অবগত হয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান তৎক্ষনাৎ বিহিত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই ফরিদ মিয়াকে দায়িত্ব দেন। গত ৭ ও ৮ ই ডিসেম্বর ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থানের সুযোগ নিয়ে প্রভাবশালীরা প্রকাশ্য দিবালোকে জমির ধান কেটে নেয়। তিনি মোবাইল ফোনে বিষয়টিএসআই ফরিদ মিয়াকে অবগত করার পর এসআই ফরিদ মিয়া সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ অর্জুন দেবনাথের। আদালতের নিষেধাজ্ঞা সত্তেও থানা পুলিশের এহেন ভূমিকায় তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমি সংখ্যালঘু হওয়ার কারণেই আজ আমার জানমাল ও সম্পত্তির কোন নিরাপত্তা নেই। বর্তমানে অর্জুন পরিবারবর্গকে নিয়ে চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছেন বলে জানান। প্রতিপক্ষ প্রভাবশালী ও বিত্তশালী হওয়ার কারণে যেকোন মুহুর্তে তার জানমালও সম্পদের ক্ষতি করতে পারে বলে আশংকা প্রকাশ করেন।
অর্জুন দেব নাথ নিধু তার পরিবারকে মিথ্যা মামলায় হয়রানী ও জমির ফসল লুটের সুবিচারসহ তার সম্পদ ও জানমালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।
এব্যাপারে মজিদ বক্স গংদের বক্তব্য জানতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যপারে কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আদালতের কোন নিষেধাজ্ঞা আছে বলে তার জানা নেই।



মন্তব্য করুন