শ্রীমঙ্গলের চা বাগানে বিজয় উল্লাসে মাতোয়ারা

December 16, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান এলাকায় চা শ্রমিকরা মহান বিজয় দিবস উদযাপিত করেছেন।

১৬ ডিসেম্বর রবিবার সকাল থেকে উপজেলার কালিঘাট চা বাগান হুসেনাবাদ চা বাগান, মোহাজিরাবাদ, হরিনছড়া চা বাগান, খেজুরীছড়া চা বাগান, রাজঘাট চা বাগানসহ উপজেলার প্রত্যেকটি চা বাগান এলাকায় নানা ধরনের খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবসটি পালন করেছে। কোন কোন চা বাগানে দিনের বেলা খেলাধুলা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। আবার কোন কোন চা বাগান এলাকায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরষ্কার বিতরণ করা হবে জানায় আয়োজকরা।

হুসেনাবাদ চা বাগানের চা শ্রমিকরা জানায় প্রতি বছরই মহান বিজয় দিবস পালন করে থাকেন কিন্তু এবারের আয়োজন একটু ভিন্নভাবে আয়োজন করেছেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবসটি উদযাপন করা হয়েছে। এবং প্রত্যেকটি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলোতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com