শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

December 16, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। রোববার দিনের প্রথম প্রহর থেকে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া উপজেলা প্রাঙ্গণে মহান বিজয় দিবসের কুচকাআওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কুসরত (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর শহীদ মিনারে প্র্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, এএসপি (সার্কেল) আশরাকুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব এর নেতৃত্বে উপজেলা পরিষদ, প্যানেল মেয়র আব্দুল করিম এর নেতৃত্বে পৌরসভা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার এর নেতৃত্বে দুপ্রক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী’র নেতৃত্বে শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি সনাক (টিআইবি) পক্ষে সহসভাপতি দিপেন্দ্র ভট্টাচার্য এর নেতৃত্বে সনাকসহ বিভিন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের লোকজন শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এছাড়াও সকাল ১০ টা থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে  ক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com