শাহীবাগ ঘরোয়া ব্যাডমিন্টন টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শীতের খেলা ব্যাডমিন্টন। সারা বছরে যে খেলার কোন আভাস পাওয়া যায় না কিন্তু শীতকাল আসলেই এই জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন খেলার ধুম পরে যায় প্রতিটি এলাকায়। অক্টোবরের প্রায় শেষের দিক থেকেই ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে যায়। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে চারদিকে এই খেলার ধুম পরে যায়। চতুর্দিকে টূর্ণামেন্টের আমেজ শুরু হয়। প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় ঘরোয়া বা আন্তঃ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। ঠিক তেমনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাহীবাগ এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে শাহীবাগ ঘরোয়া ব্যাডমিন্টন টূর্নামেন্টের আয়োজন করেন এলাকার স্থানীয় যুবকরা। শাহীবাগ জামে মসজিদ সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে গত ১০ ডিসেম্বর থেকে টূর্নামেন্ট শুরু হয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রাতে আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রাত ৯টায় ছোটদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং রাত ১০টায় বড়দের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছোটদের খেলায় রিফাত ও জিসান’কে হারিয়ে ইমন ও নজরুল চ্যাম্পিয়ন হয় এবং বড়দের খেলায় সাইফ টিুটু ও মিল্টন বড়ুয়া’কে হারিয়ে আলী হোসেন ও সাখাওয়াত লিমন চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে তোফায়েল পাপ্পুর পরিচালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহীবাগ এলাকার বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেম খানঁ খোকন, এসএস এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচলক আতিকুল আম্বিয়া সুমন, দুবাই প্রবাসী মো. রুমেল আহমেদ প্রমুুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মো. আমিরুল ইসলাম ইসহাক, কাতার প্রবাসী মো. মিল্লাদ আহমেদ, ইতালী প্রবাসী মো. খালেদ আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সভাপতি মঞ্জুর হোসেন সজীব, তরুন সমাজকর্মী হান্নান আহমেদ, ইমরান হোসেন ভুইয়া প্রমুখ। এছাড়াও অত্র এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে বিজয়ী এবং রানারআপ দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয় এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন