শ্রীমঙ্গলে দেশের সপ্তম চা নিলাম সম্পন্ন

December 17, 2018,

সাইফুল ইসলাম॥ নিলামে উত্তোলন করা হয় ২৬ লক্ষ ৩ হাজার ৭০০ কেজি দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তম চা নিলাম সম্পন্ন হয়েছে।  নিলামে উত্তোলন করা হয় ২৬ লক্ষ ৩ হাজার ৭০০ কেজি চা পাতা ।

১৭ ডিসেম্বর সোমবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে সকাল ৮টা শুরু হওয়া নিলাম সন্ধ্যা পর্যন্ত চলে। ‘টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ’র ও চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন যৌথ ব্যবস্থাপনায় এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলস্থ  জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো.সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।

শ্রীমঙ্গলস্থ অনুষ্ঠিত চা নিলাম কেন্দ্রে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৭টি ব্রোকার  হাউজ অংশ নেয়।  টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের সদস্য কাউছার ইকবাল জানান, নিলামে চা উঠে ২৬ লাখ ৩ হাজার  ৭০০ কেজি  চা ওঠে।  তিনি আরও জানান, শ্রীমঙ্গলে সপ্তম এবং মৌসুমের ৩৩তম এই নিলাম। লীফ ও ডাস্ট চা পাতা মোট লট ৪ হাজার ৭৩৪। মোট বস্তা ৪৭ হাজার ৩৪০ বস্তা চা পাতা। যার আনুমানিক মূল্য ৭৬ কোটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com