বৃষ্টির বদলেও থেমে নেই প্রার্থীদের প্রচারনা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বৃষ্টির বদলেও থেমে নেই প্রার্থীদের প্রচারনা। চা বাগান অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার ৪ আসন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নির্বাচনী আমেজের মতো এই আসনটিতেও এখন নির্বাচনী প্রচারনায় মুখর হয়ে উঠছে।
১৭ ডিসেম্বর থেকে শ্রীমঙ্গলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তু থেমে নেই প্রার্থীদের নির্বাচনী প্রচারনা। রাত থেকে ১৮ ডিসেম্বর অবদি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী কাক ডাকা ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ, পথসভা, সেমিনার চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার ভোর সকাল থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বিভিন্ন চা বাগান এলাকায় চা বাগানের ভোটারদের মধ্যে প্রচারনা করতে দেখা যায়। চা বাগানের শ্রমিকদের সাথে গনসংযোগ করেছেন। ছাতা মাথায় নিয়ে তিনি কয়েকটি চা বাগান এলাকাসহ উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রচারনা করেছেন।
এদিকে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান মুজিব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলের ঘোষণা দেয়া ইশতিহার তুলে ধরে ভোটারদের ধারে কুশল বিনিময়সহ গনসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। বৃষ্টির দিনেও থেমে নেই তাদের প্রচারনা।
দুই দলের নেতাকর্মীরা জানান নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই উপজেলার প্রত্যেকটি এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা।



মন্তব্য করুন