শ্রীমঙ্গলে চা বাগানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং পরিবার পরিকল্পনা রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

December 22, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের নিয়ে চা বাগানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং পরিবার পরিকল্পনা রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর শনিবার সকালে শ্রীমঙ্গল শহরের উত্তরসুর এলাকার ব্রাক লানিং সেন্টারে ২য় দিন ব্যাপী এ সিআইপিআরবি উদ্ভোধন করেন সেড এর পরিচালক ফিলিপ গাইন।

সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ এর সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালা শ্রম আইনে চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা এবং চা বাগানের বাস্তবচিত্র তুলে ধরেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী এবং চা শ্রমিকদের জন্য সরকারী স্বাস্থ্যসেবা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়লাল আবেদিন টিটো।

এসময় উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর জেলা সমন্বয়কারী মো: আলতাফুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলঘঞ্জ, কুলাউড়া ও জুড়ী থেকে মোট ২২ সাংবাদিক অংশগ্রহণ করেন।

১ম দিনের প্রশিক্ষণ কর্মশালা দুপুরের পর মাঠের বাস্তবচিত্র দেখায় জন্য একটি  গ্রুপ সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া ও আরেকটি গ্রুপ ফিলিপ গাইন এর নেতৃত্বে কালাপুর ইউনিয়নের ডাকছড়া চা বাগানের একটি করে শ্রমিক লাইন পরিদর্শন ও গর্ভবতি মায়েদের সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com