শ্রীমঙ্গলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩১তম শাখার উদ্ধোধন

December 23, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩১তম শাখার উদ্ধোধন করা হয়েছে।

২৩ ডিসেম্বর রবিবার সকালে শ্রীমঙ্গলের স্টেশন রোডস্থ অনিক সুপার মার্কেটের ২য় তলায় এ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো: পারভেজে মাহফুজের সভাপতিত্বে ও ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদের পরিচালনায় ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিস্টেম অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান জয়নুল আবেদীন, মৌলভীবাজার শাখার ম্যানেজার রুম্মান আহমেদ, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক এ.টি.এম খাইরুল ইসলাম, মৌলভীবাজার বার এসোশিয়েশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম ইয়াহিয়া, টি হ্যাভেন রিসোর্টের পরিচালক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. কদর আলী প্রমুখ।

এছাড়াও স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com