শ্রীমঙ্গলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

December 24, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গলে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে পিস প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল।

পিস প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল এর সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী মো: নজমুল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা সালাউদ্দিন দুলাল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: সমশের খাঁন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পেইভ সদস্য হেলেনা চৌধুরী, উপজেলা জাসদ (ইনু) সভাপতি হাজী এলেমান কবীর, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকে সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার, শ্রীমঙ্গল পেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পেইভ এ্যাম্বাসেটর জহির আহম্মদ শামীম, এ্যাম্বাসেটর ও দি লাইফস গুড কেজি স্কুলের অধ্যক্ষ কাজী আসমা ও পেইভ সদস্য দীলিপ কুমার কৈরী প্রমুখ। অনুষ্ঠানে কবি জাভেদ ভুইয়াঁ ছাড়াও তারুণ্যেদের পক্ষে বক্তব্য রাখেন নতুন ভোটার  সুনিতা দে, শামীম চৌধুরী, শুভ দে সনি, মো: শাহ আলম, মো: রমিজ মিযা, মো: সুমন মিয়া, মো: আবুল হোসেন ও মোচ্ছা: নাজমা আক্তার প্রমুখ। উপস্থিত প্রার্থীর কাছে নতুন তারুণ্যেরা প্রার্থী কাছে শিক্ষিত বেকার সমস্যা দুরীকরণ, মাদ্রকের ভয়াবহতা, কলেজের আসন সংকট, লেখা পড়ার মান নিন্মমুখী, কারিগরী শিক্ষা চালু, স্বাস্থ্য সেবা সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বর্ষম্য দুরীকরন, আইন শৃংখলার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এর প্রতিকার চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com