শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভরতনাট্যম নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

December 26, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে ৩দিন ব্যাপী ভরতনাট্যম নৃত্য প্রশিক্ষন কর্মশালা ২০১৮

সকালে এ নৃত্যকর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: বিনেন্দু ভৌমিক। শ্রীমঙ্গল নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঙ্গনের উদ্যোগে আয়োজত এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নত্য প্রশিক্ষক সাজু দেব এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্তী ও ভারত থেকে আগত নৃত্য প্রশিক্ষক ড. অর্কদেব ভট্টাচার্য্য।

আয়োজক সাজু দেব জানান, তার নৃত্যের স্কুলের শিক্ষার্থীদের মান উন্নয়নে ও  শিক্ষার্থীদের আরো উন্নত প্রশিক্ষন গ্রহনের লক্ষ্যে ভারতের অন্যতম নৃত্য ভরতনাট্যম নৃত্য প্রশিক্ষনের জন্য তিনি এশিয়ার খ্যাতনামা নৃত্য প্রশিক্ষত ড. অর্কদেব ভট্টাচার্য্যকে আমন্ত্রন জানালে তার আহবানে সারা দিয়ে তিনি ৩দিন সময় দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com