শ্রীমঙ্গলে নৌকা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল, কমলগঞ্জ) আসনে শ্রীমঙ্গল উপজেলার ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের শাহীবাগ এলাকাবাসীর আয়োজনে নৌকা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ ডিসেম্বর রাত ৯টায় হবিগঞ্জ রোডস্থ সাদী মহল কমিউনিটি সেন্টারে এ নির্বাচনী সভায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক স¤পাদক এ্যাডভোকেট আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং মিল্টন বড়–য়া ও শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মৌলভীবাজার -৪ আসনের নৌকা মার্কার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছকির মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক সৈয়দ মনসুরুল হক, ৩নং ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, কাতার প্রবাসী মো. ছায়েদ আলী, মোঃ ছালেক আহমেদ প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন