শ্রীমঙ্গলে শুরু হয়েছে বিশ্ব শান্তিকল্পে ও মানব কল্যানে ৭দিন ব্যাপী  ধর্মসভা

January 5, 2019,

বিকুল চক্রবর্তী॥  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় শুরু হয়েছে বিশ্ব শান্তিকল্পে ও মানব কল্যানে ৭দিন ব্যাপী  শ্রীমদ্ভাগবত থেকে অমৃত আস্বাদন শীর্ষক ধর্মসভা।

শ্রীমঙ্গল শ্রী শ্রী জগন্নাথ সেবা সংঘ এর উদ্যোগে প্রথম দিনের ধর্মসভায় শ্রীমদ্ভাগবত থেকে ভগবানের ভগবানের কথা ভক্তদের শ্রবন করান তরুণ ও সু-কন্ঠি ভাগবত পাঠক  শ্রী রাহুল কৃষ্ণ দাশ।

এর আগে অনুষ্টিত হয় আরতি এবং পরে ধর্মসভায় অংশনেয়া শত শত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহা প্রসাদ। এই অনুষ্ঠানটি চলবে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সন্ধা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com