বিবেকানন্দ শিক্ষা ও সেবা সংঘ শ্রীমঙ্গল সরকারি কলেজের পরিচিতি অনুষ্ঠান

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সেবা সংঘ শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ জানুয়ারী সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহসীন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মিল্টন কুমার দেব,স্বামী বেদময়ানন্দ,স্বামী পূর্নবর্তানন্দ,শ্রীমঙ্গল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক চয়ন চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মিজানুর রহমান,বিবেকানন্দ প্রান্তিক শিক্ষা ও সামাজিক সংগঠন চাম্পারাই চা বাগান শাখার সভাপতি ধনঞ্জয় গোয়ালা। পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের গনিত বিভাগের সহকারি অধ্যাপক সুদর্শন শীল।
পরিচিতি অনুষ্ঠানে বক্তারা বলেন,স্বামী বিবেকানন্দের দর্শন ছিলো জীবের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব খোঁজে বের করা। বিবেকানন্দ শিক্ষা ও সেবা সংঘের কাজ করার উদ্দেশ্য হবে মানুষের সেবায় আতœনিয়োগ করা,স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের সকলের মঙ্গলের জন্য কাজ করতে হবে।
পরে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সেবা সংঘ শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি সুদর্শন শীল ও সম্পাদক সবুজ শীল সহ কমিটির বাকি সদস্যের পরিচয় করিয়ে দেয়া হয়।
এসময় শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ,সামাজিক নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন