ছেলের মৃত্যুর ৫ ঘন্টা পর পিতার মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে একই দিনে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর পাঁচ ঘন্টা পর মারা যান বাবা। এ ঘটনায় শোক নেমে এসেছে গোটা এলাকায়।
মঙ্গলবার ৮ জানুয়ারি দুপুরে মারা যায় ছেলে দেবব্রত চৌধুরী বিলু (৪৭)। এরপর মৃত্যুবরণ করেন পিতা অরুন চৌধুরী (৯৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর ছোট ভাই দেবব্রত চৌধুরী বিলু মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সাভারে এনাম মেডিকেলে হাসপাতালে মারা যান।
অপরদিকে রাজধানীর অপর একটি হাসপাতালে ৫ ঘণ্টা ব্যবধানে অয়ন চৌধুরীর পিতা অরুন চৌধুরী বার্ধক্যজনিত কারণে যান।
এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এছাড়াও মোবাইল ফোনে, ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।



মন্তব্য করুন