শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত
January 10, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যতিক্রমী উদ্যোগে শিশু শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ জানুয়ারি সকাল ১১টায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি ও ১ম শ্রেনির ১৭০ জন শিশু শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে ফুল দিয়ে বরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ ছাদ উদ্দীন, প্রধান শিক্ষক জহর তরফদার, টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দীক মুসা, শ্রীমঙ্গল পূযা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল শীল প্রমুখ।
নবীনদের বরন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন