হামোরকোনা সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

April 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা শেরপুর হামরকোনা বয়েজ ক্লাব আয়োজিত স্থানীয় খেলার মাঠে সেভেন-এ সাইড ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

১২ এপ্রিল শুত্রুবার বিকাল হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সমরগাও ফুটবল ক্লাব ও মৌলভীবাজার জেলার ফুটবল ক্লাব শহীদ জব্বার কিং এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপুর্ণ ফাইনাল ম্যাচে শহীদ জব্বার কিং ২-০ গোলে সমরগাও ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যা¤িপয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন দল দুটি ফ্রিজ এবং রানার্সআপ দল দুটি গিয়ার বাই সাইকেল উপহার দেওয়া হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ও জেলার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয় চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, আজাদ বক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান চৌধুরী, ২ নং ওয়ার্ড সদস্য জেলা যুবলীগ নেতা তাহির উদ্দিন,শেরপুর প্রেসক্লাবে সাধারন সম্পাদক বায়েজিদ হোসেন,  জেলা যুবলীগের সহ সম্পাদক মনিরুজ্জামান সিপু, স্হানীয় আওয়ামীলীগ নেতা মনফর আলী,আনসার উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন হামোরকোনা বয়েস ক্লাবের সভাপতি মুদরত আহমদ মোহন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com