মোবাইল কোর্ট পরিচালনা, হেলমেট না পরায় জরিমানা

July 30, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা শহরের ওয়াপদা পয়েন্টে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার ৩০ জুলাই দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহফুজুল হক অমি। অভিযান চলাকালে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৫টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com