শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের আয়োজনে আন্ত-মান্ডলিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “উঠেছেন আজি প্রভূ যীশু কবর ছেড়ে,মুক্ত করেছেন আজি সকল মানবরে”এই প্রতিপাদ্য নিয়ে ইস্টার সানডে উপলক্ষে শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের আয়োজনে আন্ত-মান্ডলিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল রবিবার বিকাল ৪ ঘটিকায় শ্রীমঙ্গলের ক্যাথলিক মিশন সড়কে অবস্থিত সেন্ট যোসেফ চার্চ প্রাঙ্গনে এ আন্ত-মান্ডলিক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফাদার নিকোলাস বাড়ৈ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ধর্ম প্রদেশের আর্চ বিশপ বিজয় এনডি ক্রুজ (ওএমআই) ও ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, শুভেচ্ছা বিনিময় সভায় বিভিন্ন মন্ডলি থেকে আগত পালক,মন্ডলি প্রধান,ডিনোমিনেশন লিডাররা শুভেচ্ছা বক্তব্য রাখেন।এ বছরের ইস্টার সানডের মুল বচন নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন ব্যপটিস্ট চার্চের পালক রেভাঃ উজ্জ্বল গাজী।এতে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের যুগ্ন সম্পাদক ফিলা পতমী, মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চের পালক রেভাঃ বি,বি প্রেন্টিস, ডবলছড়া পুন্জি ক্যাথলিক প্রধান ভিক্টর সুমের ও খ্রিস্টান এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সম্পাদক পংকজ কন্দ, খ্রিস্টান এসোসিয়েশন সভাপতি ডমনিক সরকার রনি প্রমুখ।



মন্তব্য করুন