ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

April 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের  শ্রীমঙ্গল  উপজেলার সোনার  বাংলা রোড, নতুনবাজার, শ্রীমঙ্গল মাছের বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২৩ এপ্রিল ভোক্তা অধিকার আইনের  বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে সোনারবাংলা রোডে অবস্থিত আরহাম আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, নতুনবাজারে অব¯ি’ত বিপ্লব পালের  মসলার মিলকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল মাছের বাজারে অব¯ি’ত মোহাম্মদ আলির মাছের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য  মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে খাদ্যপণ্যে অনুমোদনহীন রং মিশ্রিত করা, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com