গানে গানে এলাকার ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান

April 25, 2019,

বিকুল চক্রবর্তী॥ গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে এতদ অঞ্চলের ঐতিহ্য তুলে ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল দি বার্ডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী। তাদের আয়োজন দেখে মুগ্ধ আগত অতিথিরা।

২৪ এপ্রিল বুধবার বিকেলে কলেজের অডিটরিয়ামে কলেজ গর্বনিং বডির সভাপতি ফিনলে টি এর সিইও তাহসিন এ চৌধুরীর সভাপতিত্বে এ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর চেয়ারম্যান প্রফেসর মো: আব্দুল কুদ্দুছ।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবির আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও সিলেট এর বিদ্যালয় পরিদর্শন মো: মঈনুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ ও বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিরা কলেজের ক্যাম্পাস ঘুরে কলেজের পরিবেশ অবলোকন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com