শ্রীমঙ্গলে বালু উত্তোলন না ঠেকালে ভেঙ্গে পড়তে পাড়ে ব্রীজ ॥ প্রশাসনের দৃষ্টি আর্কশন করে এলাকবাসীর মানবন্ধন

বিকুল চক্রবতী॥ শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের হাত থেকে রাস্তাঘাট ও ব্রীজ রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
২৭ এপ্রিল শনিবার বিকেলে শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের বিলাস নদীর উপর বালু উত্তোলনের ফলে ঝুঁকিপূর্নবন্থায় থাকা ব্রীজের নিচে দাড়িয়ে এলাকাবাসী মানবন্ধন করে এ প্রতিবাদ জানান। আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর এর সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন গ্রামের মুরব্বী কলিম উল্লা, আব্দুল গফুর, রমজান আলী, ফজর আলী ও জহর দাশ।
এছাড়াও মানবন্ধনে বিলাস নদীর দুই পাড়ের প্রায় কয়েকশত লোক অংশনেন। বক্তারা বলেন, বালু উত্তোলনের ফলে মারাত্মক ঝুঁকিতে থাকা আশ্রিদ্রোন ইউনিয়ন অফিস থেকে তহসিল অফিস সড়কে বিলাস নদীর উপর নির্মিত ব্রীজ ও শিববাড়ী – তহসিল অফিস সড়কের লংলিয়া ছড়ার উপর নির্মিত ব্রীজ। অন্যদিকে বালু পরিবহনের জন্য ট্রাক্টর ও ডায়না গাড়ির ঘন ঘন যাতায়াতে ইতিমধ্যে আশ্রিদ্রোন ইউনিয়ন অফিস থেকে – তহসিল অফিস সড়কের বিশাল অংশ ও শিববাড়ী থেকে তহসিল অফিস সড়কের বিশাল অংশ সম্পুন্ন রুপে ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে কোন প্রকার যানবাহন নেয়া যায়না। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। অন্যদিকে বালু উত্তোলনের ফলে আগামী বর্ষায় নদীর পাড় ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকার ফসল ও বাড়িঘরের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। তাই এখনই তা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানান তারা। একই সাথে সম্পুন্ন রুপে নষ্ট করে দেয়া রাস্তাগুলোও জরুরী ভিত্তিতে মেরামতের দাবী করেন তারা।



মন্তব্য করুন