শ্রীমঙ্গলে ফুলকুঁড়ি সোসাইটি’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সামাজিক ও শিশু সংগঠন শ্রীমঙ্গল ফুলকুঁড়ি সোসাইটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো: এনাম হোসেন চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রুম্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো: আশরাফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার, প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য প্রধান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা: হরিপদ রায় ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বুলবুল আনাম।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, আরপি নিউজের প্রধান সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান; উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় পাল, সহকারি শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম প্রমুখ।এ সময় ১ম, ২য় ও ৩য় শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মধ্যে এসব ব্যাগ বিতরণ করা হয়।



মন্তব্য করুন