শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত

May 1, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস।

১ মে বুধবার সকালে জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় শোভাযাত্রা। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।

দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রী কমিটির উদ্যোগে ভাড়াউড়া চা বাগান থেকে বের হয় বিশাল শোভাযাত্রা। পরে ভাড়াউড়া দূর্গা মন্ডপে আয়োজন হয় আলোচনা সভা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকন লাল কর্মকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন বিভিন্ন ভ্যালী থেকে আগত নেতারা।

বিকেলে মৌলভীবাজার মৌছাক সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা। আলোচনাসভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি কবি কয়েস সাম্মি।

একই সাথে মৌলভীবাজারের পরিবহন শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক, রিকসা শ্রমিক ইউনিয়নসহ জেলা জুড়ে প্রায় অর্ধশত সংগঠনের উদ্যোগে যথাযত মর্যাদায় দিবসটি পলিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com