শ্রীমঙ্গলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান মে দিবস পালিত

May 2, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মহান মে দিবস আলোচনা সভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুশ্ঠানের মাধ্যমে এ দিনটি যাথার্ত ভাবে পালিত হয়েছে।

১ মে বুধবার দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গলে শ্রমিক অধ্যষিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকরা বিভিন্ন অনুষ্ঠানমালা দিনটি কাটিয়ে দেন। সকালে বাংলাদেশ টি এস্টেট স্টাপ এসোসিয়েশনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাকারিয়া আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

একই সময়নে শ্রীমঙ্গল পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রেলওয়ে মাঠে ওবং পৌর সভার সামনে হোটেল শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই প্রত্যাকটি সংগঠন শহরের বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com