৭০ বছরের বৃদ্ধ মা কে মেরে রক্তাক্ত জখম করলো ছেলে

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ৭০ বছরের বৃদ্ধা মাকে মেরে গরুতর আহত করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গুলের গাঁও-এ।
শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত সোহেল রানা জানান, সকালে সাড়ে ১১টায় আহতবস্থায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে আসেন গুলের গাও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন। তাঁর হাতে মাথায় ও বুকে মারাত্মক আহতের চিহ্ন রয়েছে। দ্রুত চিকিৎসার জন্য তাঁকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে প্রেরণ করেছেন। এ ব্যাপরে আইনানুগ ব্যাবস্থাও নিবেন বলে জানান।
ছুকেরা বেগম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ে এর মধ্যে এক মেয়ে মারা গেছে। তাঁর বাবার বাড়ি থেকে পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে। এই জমি বড় ছেলে জহুর আলীকে (৪৫) দিয়ে দেয়ার জন্য বহুদিন ধরে তাকে চাপ দিচ্ছে। জমি না দেয়ায় বহুবার তাকে মেরেছে। বৃহস্পতিবার সকালে পুনরায় সে জমি তার নামে দিয়ে দেয়ার জন্য চাপ দেয়। তিনি অপারগতা প্রকাশ করায় সে একটি কাটা বাঁশ দিয়ে মেরে আহত করে।
এদিকে ঘটনার পর প্রতিবেশি ব্যবসায়ী মোঃ মকসুদ আলী তাঁকে আহতবস্থায় উদ্বার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, ছেলে মেয়েরা তাকে খাওয়া পড়া দেয় না, তিনি বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।



মন্তব্য করুন