শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানসম্মত মারকাযুল কুরআন মডেল মাদরাসা উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানসম্মত মারকাযুল কুরআন মডেল মাদরাসা শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার রাত ৮ টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড (৪নং পুল) এলাকায় মাদরাসাটি উদ্ভোধন করেন প্রধান অতিথি আল্লামা মুফতি রাশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুণা। মাদরাসার পরিচালক হাফেয মাওলানা নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত ডা. হরিপদ রায়।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হরর্ষপুর জামেয়া দারুলউলুম ইসলামিয়া মুহতামিম আল্লামা সিরাজুল ইসলাম, একই প্রতিষ্ঠানে জামেয়া দারুলউলুম ইসলামিয়া শিক্ষা সচিব মাওলানা আব্দুল মুকিত এবং প্রধান শিক্ষক হাফেজ নুরুজ্জাম ( হিফজ বিভাগ) , শ্রীমঙ্গল জামেয়া ইসলামিয়া এর প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকির,
শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদ খতিব হাফেজ জামালুদ্দীন, বিবাড়ীয়া সমিতি শ্রীমঙ্গল সভাপতি ওয়াহিদুজ্জামান ও শ্যামলী জামে মসজিদ এর সভাপতি নাজমুল হাসান প্রমুখসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আল্লামা মুফতি রাশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুণা মহান রাব্বুল আলামিন এর কাছে এ বাগানখানিকে যেন কবুল করেন, এবং মাদরাসার প্রয়োজনসমূহ তার গাইবি খাজানা থেকে পূরা করেন এই দোয়া করেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: জাকির উদ্দীন আহমদ শাহেদ জানান, আসন সংখ্যা সীমিত এবং কোটা ভিত্তিতে ভর্তি করা হবে। মাদরাসাটি আবাসিক এবং অনাবাসিক ডে-কেয়ার। এবং আগামী ৭ শাওয়াল থেকে ক্লাস শুরু হবে। আদর্শ নুরানী, নাজেরা আন্তর্জাতিক মানের হিফজ ও হিফজ রিভিশন বিভাগ সমূহে কার্যক্রম দিয়ে শুরু হবে।



মন্তব্য করুন