শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাহায্যকারীর উপর মিথ্যে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিকুল চক্রবর্তী॥ এক গৃহবধুকে ঘরে আটকে রেখে নির্যাতনের খবর পুলিশকে জানানোর জেরে এক রাজমিস্ত্রি ঠিকাদারের উপর মিথ্যে মামলা করেছেন ওই মহিলার স্বামী।
এ মিথ্যে মামলা করার প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন রাজমিস্ত্রির ঠিকাদার মাজহারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাজহার বলেন, গৃহবধু নির্যাতনের অভিযোগে ওই গৃহবধুর মায়ের সাথে থানায় গিয়ে তাকে উদ্বারের জন্য পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। পরে পুলিশ এসে ওই গৃহবধুকে উদ্বার করে।
এ ঘটনার পর ওই গৃহবধুর স্বামী তার স্ত্রীর উপর টাকা আত্মসাতের একটি মামলা করেন। ওই মামলায় ২য় আসামী করেন সাহায্যকারী রাজমিস্ত্রি ঠিকাদার মাজহারুল ইসলামকে। যা চক্রান্তমুলক বলে জানান মজহার।
এ বিষয়ে হানিফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ওরা আমার টাকা আত্মসাত করেছে তাই মামলা দিয়েছি।



মন্তব্য করুন