শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ

May 4, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ৪ মে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালমন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন-প্রণব বৈদ্য, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আলমগীর মিয়া, আনসার সদস্য এহছান আহমদ, ক্বারী মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, কোহিনুর আক্তার শারমিন, পিংকি গোয়ালা, প্রিয়াক দেব বর্মা। অনুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। ৪৮টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের পড়ালেখার গুণগতমান উন্নয়ন শতভাগ নিশ্চিতকরণ, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ, স্কুলে শিখন-বান্ধব পরিবেশ বজায় রাখা, দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নসহ শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সমাবেশের আয়োজন করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com