শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

May 5, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন  পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ মে বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও এতিম সমাজ কল্যান সংস্থার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীমঙ্গল শাখার সভাপতি জহর তরফদার, টি হ্যাভেন রিসোর্টেও ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মুসা, দরিদ্র ও এতিম সমাজ কল্যান সংস্থার উপদেষ্ঠা রহীমা বেগম, এস.কে দাশ সুমন, নুরুর রহমান প্রমুখ। এসময় ২০ জনকে মেধা মূল্যায়নী সনদ পত্র বিতরন, শিক্ষা উপকরন বিতরন করা হয়। এর মধ্যে তিন জনকে মেধা বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহনে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com